পবিত্র ইসলামে শাহাদতের মর্যাদা অনেক বেশি। যদি কেউ আল্লাহর পথে শহীদ হয়, তবে তার শরীর থেকে প্রথম বিন্দু রক্ত ঝরার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। শুধুমাত্র একটি গুনাহ ব্যতীত; সেটা হল যদি সে মানুষের নিকট কোন অপরাধ করে থাকে এবং উক্ত মানুষ যদি তাকে ক্ষমা না করে থাকে।

শহীদ ব্যক্তির শরীর থেকে নির্গত প্রথম ফোটা রক্ত তার জীবনে কৃত সমস্ত গুনাহের কাফফারা স্বরূপ। কিন্তু শুধুমাত্র একটি গুনাহ ব্যতীত; আর তা হল সে যদি কারও নিকট ঋণী থাকে কিংবা তার থেকে কেউ যদি কষ্ট পেয়ে থাকে, তবে এমতাবস্থায় উক্ত ব্যক্তি তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তার উক্ত গুনাহটি ক্ষমা হবে না।
সূত্র: ওসায়েলুস শিয়া, ১৩তম খণ্ড, পৃ.৮৫