IQNA

14:08 - March 03, 2017
সংবাদ: 2602640

সন্ত্রাসীদের হামলায় বাগদাদের জুমার নামাজ খতিব নিহত

আন্তর্জাতিক ডেস্ক: বাগদাদের পশ্চিমাঞ্চলীয় 'আল-আমারিয়া' অঞ্চলের 'আল-আখওয়াতুস সালেহিন' মসজিদের খতিব সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

সন্ত্রাসীদের হামলায় বাগদাদের জুমার নামাজ খতিব নিহত
সন্ত্রাসীদের হামলায় বাগদাদের জুমার নামাজ খতিব নিহত
বার্তা সংস্থা ইকনা: ইরাকের এক নিরাপত্তা সংস্থা আজ (৩য় মার্চ) জানিয়েছে, মোটরসাইকেল আরোহি অজ্ঞাতপরিচয়ের এক সশস্ত্র সন্ত্রাসী গতকাল রাতে আল-আমারিয়া' অঞ্চলের 'আল-আখওয়াতুস সালেহিন' মসজিদের খতিব 'শেখ আব্দুস সালাম আল-হাদিসী'র নিজ বাড়ীর নিকট থেকে সাইলেন অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছে।
নিরাপত্তা সংস্থাটি আরও জানিয়েছে, ইরাকের নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল অবরুদ্ধ করে রেখেছে এবং শেখ আব্দুস সালামের লাশটি ফরেনসিকের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা বাহিনী এই ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে এবং ঘাতককে গ্রেফতারের জন্য চেষ্টা করছে।
Iqna

 


ট্যাগ্সসমূহ: ইকনা ، বাগদাদ ، মসজিদ ، ইরাক ، খতিব ، জুমা
captcha