IQNA

কানাডা জুড়ে ১০০টি কুরআন প্রদর্শন

0:10 - March 05, 2017
সংবাদ: 2602651
কানাডা জুড়ে ১০০টি কুরআন প্রদর্শন
আন্তর্জাতিক ডেস্ক: অমুসলিমদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করার জন্য কানাডার মুসলিম যুব এসোসিয়েশন "কলিংউড" সেদেশের ১০০টি স্থানে কুরআন প্রদর্শন অনুষ্ঠানের আয়োজন করবে।
কানাডা জুড়ে ১০০টি কুরআন প্রদর্শন
বার্তা সংস্থা ইকনা: এই কুরআন প্রদর্শনী "ইসলাম ধর্মের সাথে অন্যদেরকে অবগত করুন" ক্যাম্পেইনের একটি অংশ। এই ক্যাম্পেইনটি কানাডার মুসলিম যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
এছাড়াও কানাডার "কলিংউড" মুসলিম যুব এসোসিয়েশন সেদেশের ৬৫ শহরে "ইসলাম পরিচিতি"র আলোকে বিশেষ অনুষ্ঠান উদযাপন করবে। এই অনুষ্ঠান আজ কানাডার কলিংউড শহরে শুরু হবে।
"ইসলাম ধর্মের সাথে অন্যদেরকে অবগত করুন" ক্যাম্পেইনটি ইসলাম ধর্ম সম্পর্কে অমুসলিমদের ভ্রান্তি এবং মিথ্যা ধারণার দুর করার জন্য অনুষ্ঠিত হবে।
উত্তর আমেরিকায় ইসলাম বিরোধী সাহিত্যের প্রসার, সম্প্রতি ক্যুবেক অঞ্চলের একটি মসজিদে গুলি বর্ষণ এবং ঐ মসজিদে মুসল্লিদের হত্যা করার প্রতিবাদে এই শিক্ষামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
iqna



captcha