IQNA

2:38 - March 13, 2017
সংবাদ: 2602701

ইমাম মাহদীর(আ.)আবির্ভাবে কবরবাসীরাও পরস্পরকে শুভেচ্ছা জানাবে

আমরা দোয়াতে পাঠ করি হে আল্লাহ! কবরবাসীদের কাছেও আনন্দ প্রবেশ করান। অর্থাৎ যে সকল মু’মিনগণ সারা জীবন ইমাম মাহদীর(আ.) অপেক্ষায় ছিল কিন্তু শেষ পর্যন্ত মারা গেছে, তাদের কবরেও ইমাম মাহদীর আগমনের আনন্দ প্রবেশ করিয়ে দিন।

ইমাম মাহদীর(আ.)আবির্ভাবে কবরবাসীরাও পরস্পরকে শুভেচ্ছা জানাবে




বার্তা সংস্থা ইকনা: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের আনন্দ এতটাই বেশী যে, প্রতিটি মু’মিন কবরবাসী পরস্পরের সাথে সাক্ষাত করবে এবং ইমাম মাহদীর আগমন উপলক্ষে সবাইকে অভিনন্দন জানাবে।

عن أبی عبدالله علیه السلام: «کأنی بالقائم علی منبرالکوفه فهو قد لبس درع رسول الله صل الله علیه وآله»؛ - وذکر أحواله إلی ان قال- : « ولا یبقی مومن ألا دخلت علیه الفرجه فی قبره و ذلک حین یتزاورون فی قبورهم و یتباشرون بقیام القائم علیه السلام»

ইসবাতুল হুদা ৩য় খণ্ড, পৃ: ৫৩০।

রাসূল(সা.) বলেছেন: আসমান ও যমীনের বাসিন্দারা তার প্রতি সন্তুষ্ট হবে। আকাশ বৃষ্টি বর্ষণ করার ব্যাপার কার্পণ্য করবে না এবং যমীনেও উদ্ভিদ, বৃক্ষ ও তরুলতা জন্মানোর পথে কোন বাধা থাকবে না অর্থাৎ পৃথিবী বৃক্ষ, তরুলতা, ফুলে-ফলে ভরে যাবে। এর ফলে জীবিতরা আফসোস করতে থাকবে : হায় যদি এ সব নেয়ামত ভোগ করার জন্য মৃতরা জীবিত হতো। (ইবনে হাম্মাদের হস্তলিখিত পাণ্ডুলিপি, পৃ. ৯৯)

ইমাম বাকির (আ.) বলেছেন: মহান আল্লাহ্‌ মাহদীর মাধ্যমে নিজ ধর্মকে বিজয়ী করবেন যদিও কাফের-মুশরিকরা তা পছন্দ করবে না এবং পৃথিবীর সমস্ত বিধ্বস্ত ও বিরান এলাকা তাঁর মাধ্যমে আবাদ হয়ে যাবে। (বিহার, ৫২তম খণ্ড, পৃ. ১৯১)

শাবিস্তান



captcha