IQNA

22:32 - May 26, 2017
সংবাদ: 2603151

আমেরিকান ইসলামের প্রতীক হচ্ছে বাহরাইনের শাসক: তেহরানে জুমার খতিব

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আজ জুমার নামাজের দ্বিতীয় খুতবায় বলেন, বাহরাইনের রাজতান্ত্রিক সরকার গোটা বাহরাইনকে কারাগারে পরিণত করেছে।

আমেরিকান ইসলামের প্রতীক হচ্ছে বাহরাইনের শাসক: তেহরানে জুমার খতিব
গোটা বাহরাইনকে কারাগারে পরিণত করা হয়েছে: আয়াতুল্লাহ খাতামি
বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ খাতামি আরও বলেছেন, বাহরাইনে নজিরবিহীন নৃশংসতা চালাচ্ছে দেশটির সরকার এবং তারা তাদের হামলাকে অব্যাহত রেখেছে। সম্প্রতি সেদেশের প্রখ্যাত আলেম শেখ ঈসা কাসিমের বাড়িতে হামলা চালিয়ে ৬ জনকে শহীদ, ২০০ জনকে গ্রেফতার এবং ২৮৬ জনকে আহত করেছে।
তিনি আলে খলিফার আচরণের সমালোচনা করে বলেন: এর পূর্বে কোন দেশের সরকার তার জনগণের সাথে এমন নির্মমভাবে আচরণ করেনি।
আয়াতুল্লাহ খাতামি আরও বলেন: প্রকৃত মোহাম্মাদি ইসলামকে মোকাবেলার অংশ হিসেবে বর্ষীয়ান আলেম শেইখ ঈসা কাসিমের বাসভবনে হামলা করা হয়েছে বলে তিনি জানান।
তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, বাহরাইনের শাসকরা হচ্ছে আমেরিকান ইসলামের ধারক এবং দেশটির জনগণের প্রতিরোধের মুখে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।
বাহরাইনের জনগণের বিরুদ্ধে সরকারি বাহিনীর নৃশংসতায় আমেরিকা ও সৌদি আরবের সমর্থন ও সহযোগিতা রয়েছে বলে তিনি জানান। সৌদি আরবের শিয়া অধ্যুষিত আওয়ামিয়া শহরে নিরাপত্তা বাহিনীর হামলার নিন্দা জানান আয়াতুল্লাহ খাতামি।



captcha