IQNA

17:15 - June 20, 2017
সংবাদ: 2603298

লন্ডনের ঘটনার পর মুসলমানদের প্রতি নিউক্যাসলের পুলিশের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের নিউক্যাসল শহরের নুরস্যামব্যারিয়া এলাকার মসজিদের আশেপাশের এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

লন্ডনের ঘটনার পর মুসলমানদের প্রতি নিউক্যাসলের পুলিশের সমর্থন
লন্ডনের ঘটনার পর মুসলমানদের প্রতি নিউক্যাসলের পুলিশের সমর্থন

বার্তা সংস্থা ইকনা: নুরস্যামব্যারিয়া এলাকার পুলিশ প্রধানের সহকারী 'হেলেন ম্যাকমিলন' এ ব্যাপারে বলেছেন: পুলিশ জানে যে, ফিন্সবারি পার্ক এলাকায় মসজিদের সামনে দুর্ঘটনার পর মুসলমানেরা উদ্বিগ্ন। মুসলমানদের নিরাপত্তা প্রদানের জন্য রমজান মাস জুড়ে টহল পুলিশ মসজিদের আশেপাশে এলাকায় নিরাপত্তা প্রদান করবে।

তিনি বলেন: মসজিদের আশেপাশের এলাকায় পুলিশ মোতায়েন করার মানে মসজিদ ও মুসল্লিরা ঝুঁকিপূর্ণ রয়েছে তা নয়, বরং মুসলমানদের নিশ্চিত করা যে তারা এখানে একা নয়।

ম্যাকমিলন বলেন: রমজান মাসের শেষ সপ্তাহে মসজিদের আশেপাশে আরও অধিক পুলিশ মোতায়েন করা হবে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: পুলিশের সদস্যরা নিরাপত্তা প্রদানের ব্যাপারে মুসলমানদের সাথে কথা বলবে এবং তাদের পরিপূর্ণ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।

iqna


captcha