IQNA

13:46 - July 03, 2017
সংবাদ: 2603361

গির্জার পাশে মসজিদ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: কাজাকস্থানের 'আকমুলা' প্রদেশের অর্থোডক্স এবং ক্যাথলিক চার্চের পাশেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন একটি মসজিদ উদ্বোধন হয়েছে।

গির্জার পাশে মসজিদ উদ্বোধন
গির্জার পাশে কাজাকস্থানীদের মসজিদ উদ্বোধন

বার্তা সংস্থা ইকনা: নতুন এই মসজিদটি 'আকমুলা' প্রদেশের অর্থোডক্স এবং ক্যাথলিক চার্চের পাশে নির্মাণ করা হয়েছে। উক্ত অঞ্চলের মুমিনদের আহ্বানে এবং জনগণের সাহায্যে মসজিদটি নির্মাণ করা হয়েছে।

সোভিয়েত কমিউনিস্ট রাজনীতিবিদ স্ট্যালিনের শাসনামলে যে সকল পরিবারকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছিল, তাদের সন্তান ও নাতীদের আহ্বানে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

তিন তালা বিশিষ্ট এই মসজিদে নামাজ আদায়ের জন্য নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে। এছাড়াও একটি সুসজ্জিত লাইব্রেরী রয়েছে।

iqna


captcha