IQNA

21:41 - July 22, 2017
সংবাদ: 2603479

মহানবীর (সা.) আদর্শ ব্যাখ্যা করতে শিকাগোতে বিলবোর্ড

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার শিকাগোতে গেইন পিস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান মহানবীর আদর্শকে প্রচার করার জন্য সত্যবাদী মানুষ নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে।

মহানবীর (সা.) আদর্শ ব্যাখ্যা করতে শিকাগোতে বিলবোর্ড

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামকে অবমাননা করে ইসলাম বিদ্বেষীরা যে বিলবোর্ড স্থাপন করেছিল তার জবাব দিতেই মুসলমানেরা মহানবী সঠিক আদর্শ তুলে ধরার জন্য এই ক্যাম্পেই চালু করেছে।

সবিল আহমাদ বলেন: সম্প্রতি শিকাগোসহ গোটা আমেরিকাতে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে আর তা মোকাবেলা করা আমাদের দায়িত্ব।

তিনি বলেন: দ্বীন ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মাদ(সা.) সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে এবং ভুল মাধ্যম থেকে ইসলামকে জানার কারণে পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে ইসলাম ও মহানবীর সঠিক পরিচয় সবার জন্য তুলেধরা।

আহমাদ বলেন: আমরা এই সকল বিলবোর্ড স্থাপন করার মাধ্যমে আমেরিকা বাসীর জন্য এই সুযোগ সৃষ্টি করতে চাচ্ছি যাতে তারা ইসলাম সম্পর্কে সঠিক সূত্র অর্থাৎ কোরআনের মাধ্যমে সঠিক শিক্ষা নিতে পারে।

এই বিলবোর্ডে কামেল মানুষ শব্দটি লেখা আছে যা দারা মহানবী ও তার পবিত্র আহলে বাইতকে বোঝানো হয়েছে।

এই বিলবোর্ডে ইসলামী জীবনধারা সম্পর্কে মহানবীর হাদিস ও সিরাতকে তুলে ধরা হয়েছে।
iqna

captcha