IQNA

14:09 - July 25, 2017
সংবাদ: 2603503

লেবাননের শহীদের প্রতি খৃষ্টান যুবকদের সম্মান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের খৃষ্টান যুবকরা শহীদদের জানাজায় অংশগ্রহণ করে তাদের প্রতি সম্মান প্রদর্শন করেছে।

লেবাননের শহীদের প্রতি খৃষ্টান যুবকদের সম্মান
লেবাননের শহীদের প্রতি খৃষ্টান যুবকদের সম্মান
বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীগোষ্ঠী 'জেবহাতুন নুসাইরা' সাথে লেবাননের 'এরসাল' প্রতিরোধ দলের সাথে বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্য শহীদ হয়েছে। এসকল শহীদদের প্রতি সম্মাননা প্রদর্শনে জন্য খৃষ্টান যুবকরা তাদের জানাজায় অংশগ্রহণ করেছে। এছাড়াও তাদের মাজারে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এসময় খৃষ্টান যুবকরা চিঠি প্রদানের মাধ্যমে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ, লেবাননের জনগণ এবং সেনাদের সমর্থন করবে বলে জানিয়েছেন।
এসকল যুবকরা প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে লিখেছে, সকল খৃষ্টানরা তোমাদের সাথে রয়েছে এবং তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে সমর্থন করে যাবে।
iqna



captcha