IQNA

18:17 - August 07, 2017
সংবাদ: 2603590

ইসরাইলের পথ অবলম্বন করেছ সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের সংবাদ সংস্থা 'মিডিলিস্ট আই' এক প্রতিবেদনে লিখেছে, সৌদি আরবের কাতিফ রাজ্যের আল আওয়ামিয়া প্রদেশে বসবাসরত শিয়া পরিবারকে তাদের বাসগৃহ ত্যাগ করতে বাধ্য করছে সৌদি শাসক।

ইসরাইলের পথ অবলম্বন করেছ সৌদি আরব
ইসরাইলের পথ অবলম্বন করেছ সৌদি আরব
বার্তা সংস্থা ইকনা: ইংল্যান্ডের সংবাদ সংস্থা 'মিডিলিস্ট আই' লিখেছে, আল আওয়ামিয়ায় বসবাসরত যেসকল শিয়া মুসলমানেরা সৌদি শাসকের অত্যাচারের প্রতিরোধ করছে এবং যারা সৌদি শাসকের কারাগারে বন্দি রয়েছে তাদের সৌদি শাসক বহিষ্কার করছে।
এই সংবাদ সংস্থা আরও লিখেছে, আল আওয়ামিয়ার ঐতিহাসিক এলাকা আল মাসুরায় শিয়া মুসলমানদের অনেক কারখানা রয়েছে। সৌদি শাসক উক্ত অঞ্চল থেকে শিয়াদের বহিষ্কার করবে।
উল্লেখ্য, সৌদি নিরাপত্তা বাহিনী গত কয়েক সপ্তাহে মানবতার কথা ভুলে যেয়ে শিয়া অধ্যুষিত এলাকা অবরুদ্ধ করে রেখেছে। এরফলে এলাকার বিপ্লবী জনগণ প্রতিবাদ করলে তাদের উদ্দেশ্য করে গুলি ও বোমা বর্ষণ করে উক্ত এলাকাটিকে দ্বিতীয় সিরিয়ায় পরিণত করেছে।
iqna



captcha