IQNA

গাদীর ইসলামের একটি অন্যতম প্রধান অধ্যায়

23:14 - September 10, 2017
সংবাদ: 2603801
গাদীর ইসলামের একটি অন্যতম প্রধান অধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামের সূচনা মহানবীর নবুয়তের মাধ্যমে আর সেটা গাদীরের মাধ্যমে অব্যাহত থাকে। কারবালার ত্যাগের মাধ্যমে রক্ষা পায় এবং ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলদান করবে।
গাদীর ইসলামের একটি অন্যতম প্রধান অধ্যায়
বার্তা সংস্থা ইকনা: হুজ্জাতুল ইসলাম নাসের রাফিয়ী বলেন, জিবরাইল আমিন মহানবীকে বলেন, আসমানবাসীরা দুনিয়াবাসীর থেকে বেশী আলীর মারেফাত সম্পর্কে অবগত আছেন। তারা ঈদে গাদীরের দিনে জাঁকজমকপূর্ণ মাহফিল পালন করেন।

ইমাম রেজা(আ.) বলেছেন: ঈদে গাদীরের দিনে পরস্পরের জন্য নতুন কাপড় ক্রয় করবে, আতর হাদিয়া করবে এবং সবার জন্য খাবার ও আপ্যায়নের ব্যবস্থা করবে।

ঈদে গাদীরের মাধ্যমে ইসলাম তার যোগ্য নেতাকে খুঁজে পেয়েছে, যার মাধ্যমে ইসলাম তার সঠিক গন্তব্যে চলার শক্তি পেয়েছ। আর ইমাম আলীর ইমামতকে ঘোষণা না করলে মহানবীর রেসালতই পরিপূর্ণ হত না।

যখন ১৮ই জিলহজ আল্লাহর নির্দেশে মহানবী ইমাম আলীর বেলায়াত তথা ইমামতকে ঘোষণা করে বললেন: مَنْ كُنْتُ مَوْلاهُ، فَهذا عَلِىٌّ مَوْلاهُ অর্থাৎ আমি যার মাওলা এই আলীও তার মাওলা। তখন আল্লাহ সূরা মায়িদার ৩ নং আয়াতে বললেন: আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম, নেয়ামতকে পূর্ণ করলাম এবং দ্বীন ইসলামের প্রতি রাজি ও খুশি হলাম।

আর হাদিসের সেই বর্ণনা অনুসারে আজ বলতে হবে مَنْ كُنْتُ مَوْلاهُ، فَهذا مِهدی مَوْلاهُ আমি যার মাওলা এই মাহদীও তার মাওলা।
iqna

captcha