IQNA

16:30 - September 11, 2017
সংবাদ: 2603803

মালয়েশিয়ার একটি মসজিদে হতাশাজনক চুরি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার "কুটা সত্তার" শহরের একটি মসজিদ এক ব্যক্তি চুরি করার চেষ্টা করে। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে কোদাহ রাজ্যের পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।

মালয়েশিয়ার একটি মসজিদে হতাশাজনক চুরি
মালয়েশিয়ার একটি মসজিদে হতাশাজনক চুরি
বার্তা সংস্থা ইকনা: আসরের সময় এসি চালু করার জন্য মসজিদের পেশ ইমাম যখন মসজিদের ভিতরে প্রবেশ করে তখন দেখে এক ব্যক্তি মসজিদের দান বাক্স ভাঙ্গার চেষ্টা করছে। মসজিদের পেশ ইমামকে দেখার সাথে সাথে মসজিদের বাইরে থাকার মোটরসাইকেলে চরে চোর পালিয়ে যায়।

মসজিদের নিরাপত্তা ক্যামেরা চেক করার মাধ্যমে পুলিশ চোরকে গ্রেফতার করার চেষ্টা করছে।

উল্লেখ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া। সেদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। তিন কোটি জনগণের মধ্যে ৬১ শতাংশ জনগণ মুসলমান।

iqna


captcha