IQNA

15:15 - October 30, 2017
সংবাদ: 2604199

আফ্রিকার ১৫টি দেশে পবিত্র কুরআন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার ১৫টি দেশে তুরস্কের কোনিয়া প্রদেশের মেহের দাতব্য প্রতিষ্ঠান পবিত্র কুরআনের সাড়ে ২১ হাজার পাণ্ডুলিপি বিতরণ করবে।

আফ্রিকার ১৫টি দেশে পবিত্র কুরআন বিতরণ
আফ্রিকার ১৫টি দেশে পবিত্র কুরআন বিতরণ
বার্তা সংস্থা ইকনা: "আফ্রিকায় কুরআনিক ভ্রাতৃত্ব" শিরোনামে এই পরিকল্পনা অতি শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে।
মেহের দাতব্য প্রতিষ্ঠান সভাপতি 'এইগুল আরদাম' ২৬শে অক্টোবর পবিত্র কুরআনের এসকল পাণ্ডুলিপি বহনকারী ট্রাকের উদ্বোধনী করে বলেন: আফ্রিকান মহাদেশের অধিবাসীরা অনেক সমস্যার মধ্যে আছেন।
তিনি বলেন: আফ্রিকার অনেক দেশে উন্নত প্রযুক্তি এখনও পৌছাইনি। তাই এখনও তারা সনাতন পদ্ধতিতে শিশুদের কুরআন শিক্ষা দিচ্ছে।
এইগুল আরদাম বলেন: এই পরিকল্পনায় আফ্রিকান ভাইদের হাতে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি পৌঁছে দেয়ার জন্য মেহের দাতব্য প্রতিষ্ঠান সক্রিয় ভাবে কাজ করছে। আফ্রিকার ১৫টি দেশে পবিত্র কুরআনের সাড়ে ২১ হাজার পাণ্ডুলিপি বিতরণ করা হবে।
iqna




captcha