IQNA

20:08 - November 03, 2017
সংবাদ: 2604238

হিজবুল্লাহর মহাসচিবের সাথে সর্বোচ্চ নেতার উপদেষ্টার সাক্ষাত

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আলী খামেনায়ীর উপদেষ্টা আলী আকবর বেলায়াতী সাক্ষাৎ করেছেন।

হিজবুল্লাহর মহাসচিবের সাথে সর্বোচ্চ নেতার উপদেষ্টার সাক্ষাত
হিজবুল্লাহর মহাসচিবের সাথে সর্বোচ্চ নেতার উপদেষ্টার সাক্ষাত
বার্তা সংস্থা ইকনা: এই সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়াতী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতির ব্যাপারে আলোচনা করেন।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাথে এই সাক্ষাৎকারের পূর্বে সর্বোচ্চ নেতার উপদেষ্টা সায়িদ হারিরি'র সঙ্গে আলোচনা করেছেন।
হারিরি'র সঙ্গে আলোচনার পর আলী আকবর বেলায়াতী বলেন: লেবাননের স্থিতিশীলতা ও স্বাধীনতার প্রতি ইরানের পূর্ণ সমর্থন করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লেবাননের বিজয়কে পূর্ণ বিজয় হিসেবে বিবেচনা করা হবে।
হিজবুল্লাহর মহাসচিবের সাথে সর্বোচ্চ নেতার উপদেষ্টার সাক্ষাত
সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব আলী আকবর বেলায়াতী গতকাল (২য় নভেম্বর) বিশ্ব প্রতিরোধ আন্দোলন ইউনিয়নের দ্বিতীয় শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য লেবাননে প্রবেশ করেছেন।
iqna

captcha