IQNA

22:23 - November 07, 2017
সংবাদ: 2604262

পেট্রোবাটোর মসজিদে ইসলাম বিদ্বেষীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইংল্যান্ডের পেট্রোবাটো শহরের একটি মসজিদে এক ইসলাম বিদ্বেষী হামলা চালিয়ে মসজিদের দেয়াল ও দরজা নষ্ট করে নগদ অর্থ চুরি করেছে।

পেট্রোবাটোর মসজিদে ইসলাম বিদ্বেষীর হামলা
পেট্রোবাটোর মসজিদে ইসলাম বিদ্বেষীর হামলা

বার্তা সংস্থা ইকনা: এই ঘটনাটি শনিবার (৪র্থ নভেম্বর) ভোর ৪:২০ থেকে ৪:৫০এর মধ্যে ঘটে। এই চোর মদিনা মসজিদের দেয়াল ও দরজা নষ্ট করা ছাড়াও মসজিদের সদকার বাক্স ভেঙ্গে ৫০০ পাউন্ড চুরি করেছে।

পেট্রোবাটো সিটির পুলিশ ইন্সপেক্টর "গ্রাহাম হোলস" বলেন: হামলাকারী চুরি করা ছাড়াও মসজিদের দেয়াল ও দরজা নষ্ট করেছে। ইচ্ছাকৃতভাবে সে মসজিদের অর্থ চুরি করেছে। এরফলে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই ঘটনার সাথে জড়িত সকল তথ্য পুলিশকে জানানোর জন্য আহ্বান জানিয়েছে পেট্রোবাটো সিটির পুলিশ।

ইংল্যান্ডের এই সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বিগত চার বছরে ইংল্যান্ডের মসজিদে মোট ১৬৭ বার হামলা চালানো হয়েছে।

iqna


captcha