IQNA

মালয়েশিয়ায় চতুর্থ বার্ষিকী সম্মেলন "ইসলামী সভ্যতা এবং চিন্তাধারা"

18:31 - November 12, 2017
সংবাদ: 2604299
মালয়েশিয়ায় চতুর্থ বার্ষিকী সম্মেলন
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপাহ শহরে বিশ্ব শান্তির আলোকে চতুর্থ বার্ষিকী সম্মেলন "ইসলামী সভ্যতা এবং চিন্তাধারা" অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মালয়েশিয়ায় চতুর্থ বার্ষিকী সম্মেলন

বার্তা সংস্থা ইকনা: দুই দিন ব্যাপী এই শীর্ষক সম্মেলন সুলতান আজলান শাহ ইসলামী ইউনিভার্সিটির পক্ষ তত্ত্বাবধায়নে ২০শে নভেম্বর অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশেষ বিভিন্ন দেশের বক্তাগণ বর্তমান বিশ্বের আলোকে গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করবেন।

সামাজিক দ্বন্দ্ব এবং ধর্মীয় চরমপন্থা, মানবাধিকার ও বিশ্ব শান্তি, শক্তি, রাজনৈতিক ও মিডিয়া, জিওগ্রাফিক কৌশল ও বিশ্ব শান্তি, শিক্ষা এবং যুবকদের প্রশিক্ষণ সহ অন্যান্য বিষয়ের উপর আলোচনা করা হবে।

পেরাক রাজ্যের মুখ্যমন্ত্রী জিমরি আব্দুল কাদের এ ব্যাপারে বলেন: বর্তমানে অনেক ভুলবশত ইসলাম ধর্মকে বিশ্বের সহিংসতার একটি কারণ হিসেবে ব্যক্ত করে, এই বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে এবং ইসলম ধর্ম যে একটি পরিপূর্ণ শান্তির ধর্ম তা সকলের নিকট পৌঁছে দিতে হবে।



captcha