IQNA

2:22 - December 08, 2017
সংবাদ: 2604504

ইরাকে দায়েশের ৫০০ টানেলের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা বাহিনী সেদেশের নেইনাওয়া প্রদেশের তালআফার শহরে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৫০০ ভূগর্ভস্থ টানেল এবং হাজার হাজার রকেট খুঁজে পেয়েছে।

ইরাকে দায়েশের ৫০০ টানেলের সন্ধান

ইরাকে দায়েশের ৫০০ টানেলের সন্ধান 

বার্তা সংস্থা ইকনা: ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেন: ড্রোন বিমানের জন্য এই সমস্ত রকেট সরবরাহ করা হয়েছিল।

আনবার প্রদেশের সামরিক কমান্ডার মুহাম্মাদ আল ফাল্লাহী এ ব্যাপারে বলেন: আনবার প্রদেশের হাদীস শহরে আইএস তথা দায়েশের তিনটি টানেল এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন: এছাড়াও আনবারের পুলিশ ও সামরিক বাহিনী রামাদী শহর থেকে বিস্ফোরক ডিভাইসের ১৫ টি আইটেম উদ্ধার করেছে।ৱ

ইরাকের সেনাবাহিনী আনবার ও নেইনাওয়ায় দায়েশের নিয়ন্ত্রিত এলাকাসমূহ উদ্ধার করার পর পুনর্বিন্যাসিত এলাকায় বসবাসের উপযোগী করে তুলছে।

ইরাকি বাহিনী বিশেষ করে সেদেশের সেনাবাহিনী, ইরাকের স্বেচ্ছাসেবী গণবাহিনী হাশদ আশ-শাবি এবং পুলিশ নিয়ে গঠিত ঐক্য বাহিনীর দীর্ঘ ১২৫৬ দিনের যুদ্ধে পর ইরাক থেকে দায়েশ নিধন করতে সক্ষম হয়েছে।

iqna

 

 

captcha