আন্তর্জাতিক ডেস্ক: নাজাফে আশরাফ প্রদেশের সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়েছে, ইরাকের পবিত্র নগরী নাজাফের একটি হোটেলে আগুন লেগেছে। হোটেলে অগ্নিসংযোগের ফলে ৪৩ জন গেস্ট আহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাজাফের আল মদিনা রোডের আল-কাপ্তান পর্যটন হোটেলে আজ সকালে আগুন লেগেছে। এসময় হোটেলে ইরানী পর্যটনরা ছিল। তারা ইরাক অবস্থিত ইমামগণের মাযার জিয়ারত করার জন্য সেদেশে গিয়েছেন।
আগুন লাগার ফলে ৪৩ জন ইরানী জিয়ারতকারীর শ্বাস প্রশ্বাসের কষ্টের কারণে আহত হয়ে পরেছে। এছাড়াও হোটেলে থাকা তাদের নগদ অর্থও পুড়ে যায়।
সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং বৈদ্যুতিক সংযোগের কারণে আগুন লেগেছে বলে জানিয়েছে।
iqna