আন্তর্জাতিক ডেস্ক: সন্ত্রাসীরা আলেপ্পোর নেইল রোডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের এই হামলায় ১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: আলেপ্পোর এক সংবাদ সংস্থা জানিয়েছে, সন্ত্রাসীরা আলেপ্পোর পশ্চিম পাশে লুকিয়ে ছিল এবং সুযোগ বুঝে এই শহরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরমধ্যে একটি ক্ষেপণাস্ত্র একটি কিন্ডারগার্টেনের বাসে আঘাত হানে।
তিনি বলেন: কিন্ডারগার্টেনের বাসে ক্ষেপণাস্ত্র হামলার ফলে বাসের ড্রাইভার নিহত হন এবং এক নারী ও ৩ শিশু আহত হন।
iqna