IQNA

23:15 - January 20, 2018
সংবাদ: 2604845

মিশরে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মিশরে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা

মিশরে শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের আলোকে কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: মিসরের এনডাউমেন্ট মন্ত্রী মুহাম্মাদ মোখতার জুময়া এ ব্যাপারে বলেন: দেশের প্রতিভা বিকাশের জন্য ধর্মীয় সঙ্গীত, কবিতা এবং শ্রেষ্ঠ কণ্ঠস্বর নির্বাচনের জন্য এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা বিভিন্ন কুরআনিক আঞ্জুমান, প্রশিক্ষণ সেন্টার ও জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন: প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ অনুদান করা হবে। এই প্রতিযোগিতায় সকলে অংশগ্রহণ করতে পারবেন। তবে এন্ডোভমেন্ট মন্ত্রণালয়ে কর্মরতদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
মুহাম্মাদ মোখতার জুময়া বলেন: যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজের তিন থেকে পাঁচ মিনিটের তেলাওয়াতকৃত অডিও ফাইল মিসরের এনডাউমেন্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রেরণ করে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
iqna

 

 

captcha