IQNA

0:58 - February 10, 2018
সংবাদ: 2605016

ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার অর্থ কি?

আমরা প্রতিদিন রাতে সকালে সূর্য ওঠার অপেক্ষায় থাকলেও সবাই কিন্তু রাতের অন্ধকার থেকে বাচার জন্য আলো জালাই।

ইমাম মাহদীর জন্য প্রতীক্ষার অর্থ কি?

 

বার্তা সংস্থা ইকনা: : সকালে সূর্য উঠবে এটা আমরা সবাই জানার পরও কিন্তু অন্ধকারে থাকি না বরং এই অন্ধকার থেকে বের হওয়ার জন্য সবাই চেষ্টা করি এবং সবাই নিজেদের সাধ্যমত আলোর ব্যবস্থা করে থাকি।

হাদিসে বর্ণিত হয়েছে, «أفضلُ الاعمال اِنتظارُ الفَرج» ইমাম মাহদীর জন্য প্রতীক্ষা হচ্ছে সব থেকে উত্তম আমল। সুতরাং আমলের মাধ্যমে আমরা যে ইমাম মাহদীর প্রতীক্ষাকারী তা প্রমাণ করতে হবে।

আমরা সবাই জানি শীতের পর বসন্ত ও গ্রীষ্ম আসবে তার মানে এই না যে আমরা শীতকালে নিজেকে গরম করার জন্য কোন পদক্ষেপ নিব না।

বরং সবাই কিন্তু শীতের হাতের থেকে বাচার জন্য সব ধরনের ব্যবস্থা নেয় এবং ঘর ও নিজের শরীরকে গরম রাখে। এর নামই হচ্ছে সঠিক প্রতীক্ষা।

সত্যবাদী ও সংস্কারবাদী ইমামের প্রতীক্ষাকারীও তার ন্যায় সত্যবাদী ও সত্যপন্থি সে ইমামের আগমনের সকল পথকে সুগম করার চেষ্টায় থাকে। সে কখনোই হাত গুটিয়ে ইমামের আসার অপেক্ষায় থাকে না। যেভাবে যার বাড়িতে মেহমান আসবে সে আপ্যায়নের ব্যবস্থা  করে সে ঘরে চুপচাপ বসে থাকে না।

সুতরাং ইমাম মাহদীর প্রকৃত প্রতীক্ষাকারীর দায়িত্ব হচ্ছে নিজের আত্মশুদ্ধি করা এবং ইমাম মাহদীর আগমের পথকে সকল দিক থেকে সুগম করা। শাবিস্তান 

captcha