IQNA

19:58 - February 25, 2018
সংবাদ: 2605127

ভারতে আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির ‘তওহিদ’ গ্রন্থ প্রকাশিত

সাংস্কৃতিক ডেস্কঃ আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির ‘তওহিদ’ গ্রন্থটি উর্দু ভাষায় প্রকাশ করেছে মুম্বাইয়ে অবস্থিত ইরানি কালচারাল সেন্টার।

ভারতে আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির ‘তওহিদ’ গ্রন্থ প্রকাশিত

ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মুম্বাইয়ে অবস্থিত ইরানি কারচারাল সেন্টারের উদ্যোগে আয়াতুল্লাহ মুহসিন কারায়াতির তওহিদ বইটি উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে।
২০০ পৃষ্ঠার এ বইতে তওহিদের অর্থ, এর প্রকারভেদ, শিরক ও এর আনুসাঙ্গিক বিষয়াদি সম্পর্কে পরিচিতি অর্জনের পন্থার বিবরণ তুলে ধরা হয়েছে। এছাড়া ধর্মের বিশেষত্ব, ধর্মের প্রয়োজনীয়তা, ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা প্রসঙ্গে এবং মহান আল্লাহকে চেনার উপায় ও তওহিদের হকিকতসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে।
উস্তাদ কারায়াতি বইটিতে মহান আল্লাহর গুণাবলীর উপর বিশেষ আলোচনা করেছেন। এছাড়া শিরকে আকবার এবং এর বিভিন্ন রূপ প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছেন বইটিতে।#3694421

captcha