IQNA

19:30 - March 29, 2018
সংবাদ: 2605383

ইমাম আলী (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড, জার্মান এবং সুইডেনে মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক: আমিরুল মুমিনিন আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড, জার্মান এবং সুইডেনের ইসলামিক সেন্টারে উৎসব মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইমাম আলী (আ.)এর জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড, জার্মান এবং সুইডেনে মাহফিল



বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইংল্যান্ড ইসলামিক সেন্টার অভিনন্দন জানিয়ে ঘোষণা করেছে: এই উপলক্ষে ১৩ই রজব তথা ৩‌‌১শে মার্চে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে ইংল্যান্ড ইসলামিক সেন্টারের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদ আলী শুমালী বক্তৃতা পেশ করবেন এবং মর্সিয়া, গজল ও ইসলামি সঙ্গীত পরিবেশন করবেন জনাব বেহজাদ মাওলায়ী।
এছাড়াও ১৩ই রজব উপলক্ষে জার্মানের হামবুর্গ ইসলামিক সেন্টরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই উৎসব অনুষ্ঠান আগামীকাল স্থানীয় সময় ১৮:৪৫টায় অনুষ্ঠিত হবে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে। পরবর্তীতে বক্তৃতা, মর্সিয়া, গজল ও প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বক্তৃতা পেশ করবেন হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান ও মসজিদের পেশ ইমাম আয়াতুল্লাহ রামাজানী।
সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারেও ইমাম আল (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিনকে পিতা দিবস বলা হয়। পিতা দিবস উপলক্ষে আগামীকাল পিতাদের সম্মাননা প্রদর্শন করা হবে। উক্ত সেন্টারের অডিটোরিয়াম এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হবে এবং পরবর্তীতে বক্তৃতা, কবিতা আবৃত্তি, গজল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীদের পুরস্কার প্রদান করা হবে।
iqna

captcha