IQNA

15:59 - April 12, 2018
সংবাদ: 2605497

ইরাকের বিভিন্ন প্রদেশের কুরআন মাহফিল মাহফিল + ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রজব মাস উপলক্ষে ইরাকের বিভিন্ন শহরে কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইরাকের বিভিন্ন প্রদেশের কুরআন মাহফিল মাহফিল + ছবি



বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের দারুল কুরআনের প্রধান "শেখ আলা মোহসেন" এ ব্যাপারে বলেন: ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইমাম আলী (আ.)এর মাযারের পক্ষ থেকে ইরাকের নাজাফ, বাগদাদ, মিয়সান, জি ক্বার এবং বাসরায় কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। জি ক্বার প্রদেশে অনুষ্ঠিত দুটি কুরআন মাহফিল শেষ হয়েছে।
তিনি বলেন: জি ক্বার প্রদেশের কুরআনিক আঞ্জুমানের সহযোগিতায় থেকে আলী ইবনে মুসা রেজা হুসাইনিয়া এবং যায়নুল আবেদীন মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলের শেষে ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের পতাকা জি ক্বারে হাদিয়া করা হয়েছে।
শেখ আলা মোহসেন বলেন: ইমাম আলী (আ.)এর মাযারের মুয়াজ্জিন ও ক্বারি সাইয়্যেদ হুসাইন হাকিম কুরআন তিলাওয়াত করেছেন। এছাড়াও এই মাহফিলে আলী জোবাইদি, ইমাদুল মাওলা, মুহান্দ রাকাবী, আহমাদ আব্দুল হাযার কানানী এবং মুস্তাফা শারিফি কুরআন তিলাওয়াত করেছেন।
iqna

 

 

 

captcha