IQNA

21:38 - April 16, 2018
সংবাদ: 2605532

নাবলুসের মসজিদে অগ্নি সংযোগ করেছে ইহুদিবাদী ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: নাবলুসের দক্ষিণাঞ্চলীয় আকরাবা শহরের "আবু শাহের" মসজিদে স্থানীয় বাসিন্দারা আগুণ লাগিয়েছে।

নাবলুসের মসজিদে অগ্নি সংযোগ করেছে ইহুদিবাদী ইসরাইল


বার্তা সংস্থা ইকনা: পশ্চিম তীরের ইসরাইলি বসতি স্থাপন কর্মকর্তা গাসান দেগলোস' এ ব্যাপারে বলেন: ঔপনিবেশিকরা ১৩ই এপ্রিল সকালে "আবু শাহের" মসজিদের প্রধান দ্বারে জ্বলন্ত বস্তু ঢেলে মসজিদে আগুন লাগিয়েছে।
গাসান দেগলোস আরও জানিয়েছে, এসময় ঔপনিবেশিক হামলাকারীরা মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখেছে।
ফিলিস্তিনের ধর্মীয় এন্ডোমেন্ট মন্ত্রী শেখ ইউসুফ আদেয়েস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বলেছেন: ইহুদিরা এধরণের কাজের মাধ্যমে ইসলামের পবিত্র সম্পদ ও মসজিদের অবমাননা করেছে। এছাড়াও তারা খৃস্টানদের পবিত্র জিনিশকেও অবমাননা করেছে। ফিলিস্তিনি জনগণ ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ইসরাইলীরা পরিকল্পিত ভাবে এই কাজ করেছে।
তিনি বলেন: ইহুদিবাদী ইসরাইলীরা এধরণের কাজের মাধ্যমে অঞ্চলকে ধর্মীয় যুদ্ধের দিকে ঠেলে দিতে চাইছে।
ফিলিস্তিনের ধর্মীয় এন্ডোমেন্ট মন্ত্রী আরও বলেন: ইসলাম ও খৃষ্টান ধর্মের ইবাদতের স্থানসমূহের বিরুদ্ধে ইসরাইলের এধরণের জঘন্য কাজ মোটেও ন্যায়সঙ্গত নয়। ইসরাইলের এধরণের অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
iqna

 

captcha