IQNA

3:49 - April 18, 2018
সংবাদ: 2605545

আফগানিস্তানে হাজারা শিয়াদের উপর হামলা; নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ঘোর প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীরা হাজারা শিয়াদের অন্তর্গত একটি গাড়ি হামলা চালায় সন্ত্রাসীদের এই হামলায় ৬ জন নিহত হয়েছেন।

আফগানিস্তানে হাজারা শিয়াদের উপর হামলা; নিহত ৬



বার্তা সংস্থা ইকনা: ঘোড়া প্রদেশের পুলিশ মুখপাত্র ইকবাল নিজামী এ ব্যাপারে বলেছেন: মঙ্গলবার সকালে ফিরুজোক শহরের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলায় ৬ জন হাজারা শিয়া নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন।
তিনি বলেন: হতাহতরা হেরাত থেকে ঘোর শহরের দিকে যাচ্ছিল। যাত্রা পথে সন্ত্রাসীরা এই হামলা চালায়।
এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার গ্রহণ করেনি। ঘোর প্রদেশের সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ও দায়েশ তথা আইএসের তৎপরতা রয়েছে। বিগত সময়ে এই এলাকায় সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে এসকল সন্ত্রাসী গোষ্ঠীর হাত ছিল। আফগানিস্তানে সংখ্যালঘু হাজারা শিয়াদের উপর এপর্যন্ত বেশ কয়েকবার হামলা হয়েছে। উগ্রপন্থীরা মঝে মধ্যেই হাজারা শিয়াদের অপহরণ করে এবং তাদের উপর সন্ত্রাসী হামলা চালায়।
iqna

 

captcha