IQNA

সুইডেনে ইসলামিক কেন্দ্রে বিনামূল্যে আইনি পরামর্শ

17:54 - June 10, 2018
সংবাদ: 2605954
সুইডেনে ইসলামিক কেন্দ্রে বিনামূল্যে আইনি পরামর্শ
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনে ইসলামিক কেন্দ্রে বিভিন্ন ভাষায় বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

সুইডেনে ইসলামিক কেন্দ্রে বিনামূল্যে আইনি পরামর্শ
বার্তা সংস্থা ইকনা: সুইডেনের রাজধানী স্টকহোমে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আইনি পরামর্শ প্রদানের জন্য এক আইনজীবীর সাথে আলোচনা করা হয়েছে। এখন থেকে তিনি এই ইসলামিক সেন্টারে নিয়মিত উপস্থিত হবেন এবং বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করবেন।
এই আইনজীবী প্রতি দুই সপ্তাহ পর শুক্রবার ১৪টা থেকে ১৬টা পর্যন্ত ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে বসবেন। বিনামূল্যে আইনি পরামর্শ প্রদানের প্রথম বৈঠক ৮ম জুনে (গত শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। এই আইনি পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে ফার্সি, সুইডিশ, আরবি এবং ইংরেজি ভাষায় দেয়া হচ্ছে।
iqna

 সুইডেনে ইসলামিক কেন্দ্রে বিনামূল্যে আইনি পরামর্শ

captcha