IQNA

23:54 - June 25, 2018
সংবাদ: 2606061

ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: জোট কমান্ডার

সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের একজন আঞ্চলিক কমান্ডার জানিয়েছেন, সিরিয় সামরিক বাহিনীর ব্যবহার করা একটি ড্রোন লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ড্রোন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল: জোট কমান্ডার

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অধিকৃত গোলান মালভূমির কাছে কুনেইত্রা প্রদেশে চলমান সামরিক অভিযানে সিরিয়ার সেনারা ওই ড্রোন ব্যবহার করছিল। ইহুদিবাদী সেনারা ড্রোনটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। বিষয়টি গতকালই ইসরাইল নিশ্চিত করেছে।

ইসরাইল জানিয়েছিল, সিরিয়া সীমান্তের কাছে একটি ড্রোন লক্ষ্য করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তবে তা ড্রোনটিতে আঘাত করতে ব্যর্থ হয়।

কুনেইত্রা প্রদেশের কাছে সিরিয়ার সেনারা ব্যাপকভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। ওই অভিযানে ড্রোন ব্যবহার করেছে সিরিয়ার সেনারা। বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন আঞ্চলিক একজন কমান্ডার যিনি সিরিয়ার সেনাদের সমর্থনে কাজ করছেন।

কুনেইত্রা প্রদেশ হচ্ছে কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ অঞ্চলের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলে সন্ত্রাসীদের সঙ্গে ইসরাইলের সহযোগিতা বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়া, গোলান মালভূমির সঙ্গে কুনেইত্রা অঞ্চলকে একীভূত করার ইসরাইলি পরিকল্পনাও ভেস্তে যাবে।

captcha