IQNA

22:34 - June 26, 2018
সংবাদ: 2606064

মুম্বাইয়ে ৬৩০ বছরের প্রাচীন কুরআন শরিফ প্রদর্শন

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম আলেম "মাখদুম আলী মাহিম" মাযারে পবিত্র কুরআনের এই প্রাচীন ও মূল্যবান পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের দেখার জন্য প্রদর্শন করা হয়েছে। পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি "মাখদুম আলী মাহিম"-এর অন্তর্গত।

মুম্বাইয়ে ৬৩০ বছরের প্রাচীন কুরআন শরিফ প্রদর্শন



বার্তা সংস্থা ইকনা: মুসলিম আলেম "মাখদুম আলী মাহিম" মাযার ভারতের মুম্বাইয়ে অবস্থিত। তিনি ১৩৭২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ১৪৩১ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তার জীবদ্দশায় হাজার হাজার মানুষ তাকে অনুসরণ করত। এখনও তার মাযার জিয়ারতের জন্য প্রতিদিন মুসলমানেরা ভিড় জমায়।
পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি বছরে শুধুমাত্র একদিন দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়। এবছরেও এই পাণ্ডুলিপি একদিনের জন্য প্রদর্শন করা হয়েছে।
পীর মাখদুমের মাযারের কর্তৃপক্ষ সোহেল খান্দুভানি এ ব্যাপারে বলেন: পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি স্বয়ং মাখদুম আলী মাহিম লিখেছেন। প্রতি বছর একবার করে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অনেক এই পাণ্ডুলিপিটি দেখার জন্য এখানে আসেন।
তিনি বলেন: এই অনন্য পাণ্ডুলিপির বয়স ৬৩০ বছর। পবিত্র কুরআনের পৃষ্ঠার আশেপাশের অংশে ফার্সি ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য লেখা রয়েছে। পাণ্ডুলিপিটি অতি যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
iqna

 

captcha