IQNA

20:40 - July 14, 2018
সংবাদ: 2606212

মিশরে কুরআন হেফজের জন্য ৬০ দিনের প্রশিক্ষণ শিবির

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের "আল-জায়যা" প্রদেশে যুবক এবং শিশুদের নিয়ে ৬০ দিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মিশরে কুরআন হেফজের জন্য ৬০ দিনের প্রশিক্ষণ শিবির

 

বার্তা সংস্থা ইকনা: দুই মাস ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরটি "সময় নষ্ট করার কোন সুযোগ নেই" শিরোনামে শিশু ও যুবকদের অবসর সময়ের সর্বোত্তম ব্যবহার জন্য অনুষ্ঠিত হচ্ছে।

এই প্রশিক্ষণ শিবিরের আয়োজক কমিটি ঘোষণা করেছে, এই প্রশিক্ষণ শিরিরে যারা অংশগ্রহণ করবে তাদের প্রতিদিন পবিত্র কুরআনের ১০ পৃষ্ঠা মুখস্থ করতে হবে।

প্রশিক্ষণ শিবিরের কর্মকর্তাগণ বিশ্বাসী এধরণের শিবিরের মাধ্যমে যুবক ও শিশুদের অবসর সময় সঠিকভাবে ব্যবহার করা সম্ভব এবং এর মাধ্যমে তাদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

iqna

 

captcha