IQNA

23:51 - July 18, 2018
সংবাদ: 2606242

জেদ্দা শহর পরিষ্কার করল কুরআনের শিক্ষার্থীগণ

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (১৭ই জুলাই) জেদ্দা শহরের কুরআনের শিক্ষার্থীগণ উক্ত শহরের বিভিন্ন পার্ক এবং রাস্তা পরিষ্কার করেছেন।

জেদ্দা শহর পরিষ্কার করল কুরআনের শিক্ষার্থীগণ

বার্তা সংস্থা ইকনা: জেদ্দা শহরের কুরআনের শিক্ষার্থীগণ ও বেশ কয়েকজন শিক্ষক তাদের গ্রীষ্মকালীন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উক্ত শহরের পার্ক ও রাস্তাসমূহ পরিষ্কার করেছেন।
স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদের ধর্মীয় শিক্ষা পূরণে উদ্দেশ্য এই সামাজিক-ধর্মীয় কার্যকলাপ বাস্তবায়ন করার লক্ষ্যে ৪৫ জন শিক্ষার্থী জেদ্দার পার্ক ও রাস্তাসমূহ পরিষ্কার করার কাজে অংশগ্রহণ করেছেন।
কুরআনের শিক্ষার্থীগণ বছর জুড়ে কুরআন শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক-ধর্মীয় কার্যকলাপে অংশগ্রহণ করেন। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ, মসজিদ পরিষ্কার করা, পবিত্র কুরআন শরিফ সাজিয়ে রাখ এবং গরীবদের মাঝে খাবারের প্যাকেট বিতরণসহ অন্যান্য সেবামূলক কাজে অংশগ্রহণ করেন।
iqna

 

captcha