IQNA

17:23 - August 11, 2018
সংবাদ: 2606431

পবিত্র কাবা ঘরের দরজা খুলতে এক হাজির অদ্ভুত চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে পবিত্র মক্কা নগরীতে হজ করতে আসা এক হাজি কাবা ঘরের দরজা খুলতে অদ্ভুত চেষ্টা চালায়। বর্তমানে সামাজিক নেটওয়ার্কে এই ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

পবিত্র কাবা ঘরের দরজা খুলতে এক হাজির অদ্ভুত চেষ্টা


বার্তা সংস্থা ইকনা: সামাজিক নেটওয়ার্কে একটি ভিডিও ক্লিপ প্রকাশ পেয়েছে যেখানে দেখা যায় যে, তাওয়াফের সময় এক হাজি অদ্ভুত এবং অপ্রত্যাশিত পদক্ষেপের মধ্যে পবিত্র কাবা ঘরের দরজা খুলতে চেষ্টা চালায়।
ঐ হাজি কাবা ঘরের দরজায় উঠে দরজা খোলার চেষ্টা চালায়। এসময় হাজি ইহরামের পোশাক খুলে যায়। তিনি দ্রুত পুনরায় পোশাক পরে দরজা খোলার জন্য পূর্ণ গতিতে তার চেষ্টকে অব্যাহত রাখেন।
ঐ হাজি তার চেষ্টাকে অব্যাহত রাখা অবস্থায় মসজিদুল হারামের এক নিরাপত্তা কর্মী এসে তাকে পবিত্র কাবার ঘরের দরজা থেকে নিচে নামায়।
iqna

captcha