IQNA

14:42 - August 15, 2018
সংবাদ: 2606470

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (১৪ই আগস্ট) পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের নৌশকি এলাকায় এক বোমা বিস্ফোরণের ফলে ১৪ জন আহত হয়েছেন।

পাকিস্তানের পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে আহত ১৪


বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের পুলিশ ঘোষণা করেছে, গতকাল (১৪ই আগস্ট) পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের নৌশকি এলাকায় এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণের ফলে ১৪ জন আহত হয়েছেন।
পাকিস্তানের পুলিশ আরও ঘোষণা করেছে, মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি একটি হস্তনির্মিত বোমা একটি দোকানের ভিতরে নিক্ষেপ করে। সন্ত্রাসীদের এই হামলার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করে।
iqna

 

 

captcha