IQNA

14:32 - August 21, 2018
সংবাদ: 2606520

আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আজ (২১ আগস্ট) সকালে সন্ত্রাসীরা আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদে রকেট হামলা



বার্তা সংস্থা ইকনা: আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ গণির প্রাসাদে আজ সকালে স্থানীয় সময় ৯টায় কোরবানি ঈদের নামাজের খুতবা চলাকালীন সময়ে সন্ত্রাসীরা বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।
আফগানিস্তানরে এক নিরাপত্তা কর্মকর্তা এ ব্যাপারে বলেন: শহরের বাইরে থেকে এই রকেট হামলা চালানো হয়েছে। পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
কোরবানি ঈদ উপলক্ষে আফগান প্রেসিডেন্ট তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন। কিন্তু গতকাল তালেবান ঘোষণা করেছে, তারা এই যুদ্ধবিরতি গ্রহণ করেনি এবং সরকার ও তার বিদেশী মিত্রদের উপর হামলা অব্যাহত রাখবে।
উল্লেখ্য, কাবুলে কূটনৈতিক অঞ্চলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এখনও পর্যন্ত হতাহতের কোন খবর প্রকাশ হয়নি।
iqna

 

captcha