IQNA

কুয়েতের রাজধানীতে বিশাল অগ্নিকাণ্ড

23:33 - August 21, 2018
সংবাদ: 2606524
কুয়েতের রাজধানীতে বিশাল অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: সোমবার সকালে কুয়েতের রাজধানীর "খাইয়াম" মার্কেটে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: কুয়েতের কর্মকর্তা ঘোষণা করেছে: ফায়ার সার্ভিসের কর্মীগণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। খাইয়াম মার্কেটে আগুন লাগার ফলে তিন জন আহত হয়েছেন।
কুয়েতি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নিভানোর সময় ফায়ার সার্ভিসের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও মার্কেটের বিদেশী দুই কর্মীরও শরীর ঝলসে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
iqna

 

 

 

captcha