IQNA

20:34 - August 23, 2018
সংবাদ: 2606538

কোরবানি ঈদে মিশরের খ্রিস্টান কসাইয়ের সহযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর কোরবানি ঈদের সময় পশু কোরবানির জন্য মিশরের খ্রিস্টান কসাই "আদেল রাসমী" মুসলমানদের সাহায্য করেন।

মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা শিশুরা উপযুক্ত শিক্ষা পাচ্ছে না: ইউনিসেফ
বার্তা সংস্থা ইকনা: মিশরের ৫০ বছরের খ্রিস্টান নাগরিক আদেল রাসমী। তিনি তার পেশার ক্ষেত্রে মুসলমান ও অমুসলিম উভয়েরই বিশ্বাসভাজন। প্রতি বছর কোরবানি ঈদের সময় মিশরের মিনা প্রদেশের মুসলমানদের আহ্বানে পশু কোরবানির ক্ষেত্রে তিনি মুসলমানদের সহযোগিতা করেন।
খ্রিস্টান কশাই আদেল রাসমী বছর জুড়ে দরিদ্র গ্রাহকদের নিকটে কম মূল্য মাংস বিক্রয় করেন। তার এই মানবতার জন্য মুসলমানেরা কোরবানি ঈদের সময় তার নিকট হতে সাহায্য গ্রহণ করেন।
iqna

 

captcha