IQNA

23:03 - September 05, 2018
সংবাদ: 2606634

ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি রাজার সমালোচনা করলেন ভাই

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী ইয়েমেনের ওপর ধ্বংসাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়ার জন্য সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও তার ছেলে মুহাম্মাদ বিন সালমানের সমালোচনা করেছেন রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ইয়েমেন যুদ্ধে এরইমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

ইয়েমেন যুদ্ধের জন্য সৌদি রাজার সমালোচনা করলেন ভাই

 
বার্তা সংস্থা ইকনা: ইয়েমেন যুদ্ধের বিরোধিতা করে দেয়া বক্তব্য নিয়ে প্রিন্স আহমাদ বিন আবদুল আজিজ আলে সৌদের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়- তিনি লন্ডনে অল্পসংখ্যক ব্যক্তির উদ্দ্যেশে বক্তব্য দিচ্ছেন। অংশগ্রহণকারীরা আলে সৌদি পরিবারের ধ্বংস কামনা করে স্লোগান দেন। এ সম্পর্কে তিনি বলেছেন, “আপনাদের স্লোগানের সঙ্গে আলে-সৌদ পরিবারের সম্পর্ক কী? ইয়েমেনে যা হচ্ছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। রাজা এবং তার ছেলের মতো কিছু ব্যক্তি এই রাষ্ট্রীয় যুদ্ধের জন্য দায়ী।” আল-আরবি আল-জাদিদ পত্রিকা এ খবর দিয়েছে।

প্রিন্স আহমাদ বলেন, “আমাদের আশা ইয়েমেন এবং অন্য সব যুদ্ধ আগামীকাল নয়, আজই বন্ধ হোক।” ভিডিও’র শেষে দেখা যাচ্ছে- ইয়েমেনে সম্প্রতি একটি স্কুলবাসে সৌদি আরব যে বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে প্রিন্স আহমাদ প্রতিবাদকারীদের সঙ্গে একমত পোষণ করছেন।

iqna

captcha