IQNA

প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন

8:15 - September 14, 2018
সংবাদ: 2606716
প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন
ইরানের বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি বলেছেন যে, ইসলামের শত্রুরা ইসলামকে বিকৃত করে বিশ্ববাসীর নিকট তুলে ধরার চক্রান্তে লিপ্ত; তাই প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রত্যেকের ঈমানি দায়িত্ব।

প্রকৃত ইসলাম সম্পর্কে মানুষকে অবহিত করা প্রয়োজন

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা নুরী হামাদানি আজ বৃহস্পতিবার ২৮ তারিখে লেবাননের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাক্ষাতকালে বলেন: ইসলাম ধর্মে মানব জীবনের প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদির সুষ্ঠু ও সুন্দর সমাধান দেয়া হয়েছে। যদি কেউ ইসলামের বিধানাবলী নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে, তাহলে নিশ্চয়ই সে দুনিয়া ও পরকালে সফলতা লাভে সক্ষম হবে।

তিনি প্রকৃত ইসলাম সম্পর্কে সকলকে অবহিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন: বর্তমান বিশ্বে ইসলাম ও মুসলমানরা দু’ধরনের শত্রুর চক্রান্তের শিকার। একদিকে উগ্র তাকফিরি ও ওহাবিরা ইসলামের নাম ব্যবহার করে হিংস্রতা ও মানবতা বিরোধী কাজে লিপ্ত; আর আরেক দিকে ইহুদি ও কাফিররা ইসলাম সম্পর্কে ভ্রান্ত ও মনগড়া বিষয়াবলি প্রচার করছে। এমতাবস্থায় ধর্মপ্রাণ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব বহুগুনে বেড়ে গেছে। ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম। ইসলাম জীবন ও মানবতার ধর্ম। ইসলাম কখনও উগ্রতা ও সন্ত্রাসবাদের স্বীকৃতি দেয় না। এ বিষয়গুলো বিশ্বের মানুষের নিকট পৌছে দেয়া আমাদের ঈমানি দায়িত্ব।

 

captcha