আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় "খাতামুল আম্বিয়া" মসজিদে আশুরার শোকানু্ষ্ঠান পালন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ৬১ হিজরির মুহররম মাসের ১০ তারিখে ইমাম হুসাইন (আ.)এর সকল সঙ্গীগণ শহীদ হওয়ার পর শত্রুগণ হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্রকেও নির্মমভাবে হত্যা করে। ইমাম হুসাইন (আ.)কে হত্যা করার পর শত্রুরা তাঁর পরিবারের শিশু ও নারীদের ওপর হামলা চালায় এবং খিমায় আগুন লাগায়।
রাশিয়ায় ইমাম হুসাইন (আ.)এর ভক্তগণ গতকাল (১৯শে সেপ্টেম্বর) মস্কোর "খাতামুল আম্বিয়া" মসজিদে একত্রিত হয়ে আশুরার শোকানু্ষ্ঠান পালন করেন।
iqna