আন্তর্জাতিক ডেস্ক: মুহররম মাসের ১০ তারিকের সন্ধ্যা শামে গারিবা নামে প্রসিদ্ধ। ৬১ হিজরি এই দিনে ইমাম হুসাইন (আ.)এর জীবিত থাকা পরিবারবর্গের উপর ইয়াজিদী বাহিনী অমানবিক অত্যাচার চালায়।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনারীর উপস্থিতিতে শামে গারিবার শোকানুষ্ঠান উদযাপিত হয়েছে।
এই অনুষ্ঠানে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই শোকানুষ্ঠানে দোয়া-এ-কুমাইল পাঠ করেন মাহদী সামাওয়াতী এবং পরবর্তীতে আশুরার সন্ধ্যা মুসিবতের আলোকে বক্তৃতা পেশ করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাসউদ আলী এবং মুহাম্মাদ রেজা তাহেরী।
iqna


