IQNA

23:50 - September 26, 2018
সংবাদ: 2606817

মানুষের ৯৯ শতাংশ রোগের ঔষধ

ইসলাম ধর্মে মানুষের ব্যথা বেদনা দূর করার অনেক সহজ উপায় এবং পন্থা রয়েছে, মহানবী(সা.) বলেছেন, এমন একটি আমল রয়েছে যা পালন করলে মানুষের ৯৯ শতাংশ সমস্যার সমাধান হবে।

মানুষের ৯৯ শতাংশ রোগের ঔষধ

মানুষের ৯৯ শতাংশ রোগের ঔষধ



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলীউল আযিম لا حول و لا قوّة الاّ باللّه» যিকিরটি পাঠ করলে মানুষের ৯৯ ভাগ সমস্যার সমাধান হয় তার মধ্যে সর্বনিম্ন সমস্যা হচ্ছে দু:খ কষ্ট এবং ব্যথা বেদনা।

তিনি আরও বলেছেন: «لا حول و لا قوّة الاّ باللّه، لا ملجأ و لا منجى من اللّه الاّ اليه আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই আর আল্লাহ ছাড়া কোন আশ্রয়ের স্থান নেই।

মহানবী(সা.) আরও বলেছেন: যারা বেশী বেশী তাওবা করে মহান আল্লাহ তাদের সমস্যার সমাধান করেন এবং সে যেখান থেকে কোন আশা করে না সেখান থেকে তার জন্য সাহায্য আসে।

সূত্র: কোরবুল আসনাদ, মাকারেমুল আখলাক।

captcha