IQNA

23:46 - October 13, 2018
সংবাদ: 2606988

ইস্তাম্বুলে "ইসলামী উম্মত" আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের "সাবাহ উদ্দিন যায়ীম" বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মুসলমানদের প্রধান সমস্যা পর্যবেক্ষণ করার লক্ষ্যে ইসলামী উম্মত আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইস্তাম্বুলে বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ইস্তাম্বুল শহরে উক্ত শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত। তুরস্কের "সাবাহ উদ্দিন যায়ীম" বিশ্ববিদ্যালয়ের "ইসলাম ও গ্লোবাল কমিউনিকেশনস" সেন্টারে আগামীকাল ১৪ই অক্টোবর ইসলামী উম্মত আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন শুরু হবে এবং ২৪শে অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, "ইসলামী উম্মতের বিশ্ব সম্মেলন" শিরোনামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের ২০ জনেরও অধিক অধ্যাপক ও বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন।
ইসলামী উম্মত আন্তর্জাতিক শীর্ষক সম্মেলনে চরমপন্থি, সন্ত্রাসী এবং ফিলিস্তিনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
iqna

 

captcha