IQNA

4:29 - October 24, 2018
সংবাদ: 2607094

মসুলে গাড়িতে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের নিরাপত্তা উৎস নেইনাওয়া প্রদেশের মসুল শহরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের খবর জানিয়েছে।

মসুলে গাড়িতে বোমা বিস্ফোরণ

বার্তা সংস্থা ইকনা: এই উৎস এক বিবৃতিতে ঘোষণা করেছে: মসুলের কাইয়ারা এলাকায় গতকাল সকালে একটি গাড়িতে সন্ত্রাসীদের রেখে যাওয়া বোমার বিস্ফোরণ ঘটে।
বোমা বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের হাসপাতালে স্থানান্তর করে।
শাফিক নিউজ ঘোষণা করেছে: এই হামলার ফলে ২ জন সৈন্য সহকারে ৬ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
দায়েশের পতনের পর ইরাকের নেইনাওয়া প্রদেশ এবং মসুল শহর শান্তিময় পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু মাঝে মধ্যে সন্ত্রাসীরা এধরণের হামলা চালানোর মধ্যে সাধারণ জনগণ হতাহত হচ্ছে।
iqna

captcha