IQNA

প্যারিস শান্তি শীর্ষক সেমিনারে বিশ্বের ৬০টি দেশের নেতাগণের অংশগ্রহণ

22:40 - November 06, 2018
সংবাদ: 2607138
প্যারিস শান্তি শীর্ষক সেমিনারে বিশ্বের ৬০টি দেশের নেতাগণের অংশগ্রহণ
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৬০টি দেশের নেতাগণের অংশগ্রহণের মাধ্যমে প্যারিস শান্তি শীর্ষক সেমিনার আগামী ১১ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের প্রেসিডেন্ট "ইমানুয়েল ম্যাক্রন" ৬০টি দেশের নেতাদের স্বাগত জানাতে আগামী রবিবার উক্ত শীর্ষক সেমিনারে উপস্থিত থাকবেন।
প্রথম বিশ্বযুদ্ধের শতবর্ষ পূর্তি উপলক্ষে উক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। আর এজন্য এই সেমিনারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি জাতীয় সংসদের প্রধানমন্ত্রী রামী আলহামদুল্লাহ উপস্থিত থাকবেন।
এছাড়াও এই বৈঠকের পাশাপাশি রাষ্ট্রীয় প্রধানদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।
iqna

 

captcha