IQNA

23:58 - November 07, 2018
সংবাদ: 2607154

আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুসলিম গায়ক

আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের বংশোদ্ভূত আমেরিকার নাগরিক "আইকন" সেদেশের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মুসলিম এই গায়ক মনোনীত হয়েছেন।

আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মুসলিম গায়কবার্তা সংস্থা ইকনা: আমেরিকান একটি সংবাদপত্রের সাথে এক সাক্ষাৎকারে আমেরিকান মুসলিম শিল্পী আইকন বলেন: "আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবো।"
তিনি আরও বলেন: সেনেগালের পর্যটন শহরসমূহে একটি ভার্চুয়াল মুদ্রা বাজার প্রতিষ্ঠার জন্য তার প্রকল্পটি অব্যাহত থাকবে।
আইকন বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন: যখন থেকে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে, তখন থেকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে সহিংসতা বৃদ্ধির বিষয়ে উদ্বিগ্ন রয়েছি।
উল্লেখ্য, আইকন সাম্প্রতিক বছরগুলোয় আফ্রিকান দেশগুলোয় অনেক দাতব্যমূলক কাজ করেছে। আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে স্কুল ও স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেছে।
iqna

 

captcha