IQNA

23:54 - November 21, 2018
সংবাদ: 2607301

গজনিতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: গাজনিতে আমেরিকা ও ন্যাটোর কমান্ডারের প্রবেশের পর উক্ত শহরে দুটি রকেট আঘাত হানে।

গজনিতে রকেট হামলা

বার্তা সংস্থা ইকনা: মার্কিন ও ন্যাটো সেনাদের কমান্ডার জেনারেল স্কট মিলার আফগানিস্তানের গাজনি শহরে প্রবেশের পর উক্ত শহরে দুটি রকেট আঘাত হানে।

কমান্ডার জেনারেল স্কট মিলারের সফরের কারণে গাজনি শহরটি নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু সন্ত্রাসীরা সকল নিরাপত্তা উপেক্ষা করে এই হামলা চালায়।

গজনি শহরের প্রথম ও তৃতীয় সিকিউরিটি এলাকায় তথা শামীর সাহেব এলাকায় একটি রকেট আঘাত হানে। তবে এই হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

আক্রমণের পর কান্দাহারের স্থানীয় কর্তৃপক্ষ ও স্কট মিলারের যৌথ বৈঠক হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা অধীনে আমেরিকা ও ন্যাটোর কমান্ডার স্কট মিলার এই সফর করেছেন।

iqna

 

captcha