IQNA

18:32 - December 03, 2018
সংবাদ: 2607429
আজ অনুষ্ঠিত হবে;

পাকিস্তানে কুরআনিক এনসাইক্লোপিডিয়ার মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের লাহোরে আজ (৩য় ডিসেম্বর) ড. তাহের আল-ক্বাদেরীর সংকলিত কুরআনিক এনসাইক্লোপিডিয়ার মোড়ক উন্মোচন করা হবে।

পাকিস্তানে কুরআনিক এনসাইক্লোপিডিয়ার মোড়ক উন্মোচন

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের "আওয়ামী তাহরিক" পার্টির প্রধান ডক্টর বিশ্বকোষ তাহের আল-ক্বাদেরীর লিখিত এই এনসাইক্লোপিডিয়াটি লাহোরের ইয়ভান ইকবালে উদ্বোধন করা হবে।
"আওয়ামী তাহরিক" পার্টির কর্মকর্তাগণ জানিয়েছেন: পাঠকগণ এই কুরআনিক এনসাইক্লোপিডিয়ায় কুরআন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে পারবেন। এটি লেখার জন্য ড. তাহের ক্বাদেরী তার জীবনের ৫০ বছর অতিবাহিত করেছেন।
এই বিশ্বকোষের প্রধান পাঠকগণ হচ্ছেন, ইসলামী গবেষণার গবেষকরা, শিক্ষাবিদগণ, শিক্ষক এবং বিভিন্ন ধর্মশাস্ত্রের ছাত্ররা।
iqna

 

captcha