IQNA

সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ

7:51 - December 14, 2018
সংবাদ: 2607524
সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ
সকল সমস্যা থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া করা এবং তার আবির্ভাবের জন্য আল্লাহর দরবারে বিশেষভাবে মোনাজতা ও প্রার্থনা করা। শুধুমাত্র অভ্যাসবশত দোয়া করলেই চলবে না বরং আন্তরিকতার সাথে কাজের মাধ্যমে দোয়া করতে হবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমরা যে মুখে মুখে শুধুমাত্র বলি হে আল্লাহ! ইমাম মাহদীর আবির্ভাবকে ত্বরান্বিত করুন। তাতে কোন কাজ হবে না। বরং নিষ্ঠার সাথে আন্তরিকভাবে আল্লাহর কাছে রোনাজারির মাধ্যমে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া করতে হবে।

ইমাম মাহদীর আবির্ভাব হলে দুনিয়ায় আর কোন সমস্যা থাকবে না, সবাই সুখে শান্তিতে থাকতে পারবে এবং মানুষের মুক্তির তার মধ্যেই লুকাইত রয়েছে। তাই প্রতীক্ষাকারীদেরকে অবশ্যই মুত্তাকী, পরহেজগার এবং তওবাকারী হতে হবে।

ইমাম মাহদীর আবির্ভাবের মাধ্যমে দ্রুত বিশ্বের পরিস্থিতি পাল্টে যাবে এবং মানুষ সুখ ও শান্তির মুখ দেখতে পারবে, তবে ইমাম মাহদীর আবির্ভাব মুনুসেল প্রস্তুতির উপর নির্ভরশীল।

সুতরাং ইমাম মাহদীর আবির্ভাব বাস্তবায়ন হওয়ার জন্য মানুষের প্রথম দায়িত্ব হচ্ছে ইমাম মাহদী ও তার বিপ্লব সম্পর্কে সঠিক ধারণা অর্জন করা। আর সব থেকে বড় দায়িত্ব হচ্ছে গোনাহ থেকে দূরে থাকা এবং ইমাম মাহদীর আবির্ভাবের প্রেক্ষাপট রচনা করা।

captcha