IQNA

23:09 - December 15, 2018
সংবাদ: 2607547

বালখে মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বালখ প্রদেশের একটি মসজিদে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে হতাহত করেছে।

বালখে মুসল্লিদের উপর হামলাবার্তা সংস্থা ইকনা: বালখ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন: এই প্রদেশের দৌলাতাবাদ এলাকার একটি মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করছিলেন। নামাজরত অবস্থায় অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
বলখের পুলিশ কমান্ডর আব্দুল রাজ্জাক ক্বাদেরী বলেন: সন্ত্রাসীদের এই হামলায় ৪ জন মুসল্লি এবং স্থানীয় এক পুলিশ কমান্ডার নিহত হয়েছেন।
এই হামলার ঘটনা দৌলাতাবাদের অদূরে সাঙ্গালাবাদ গ্রামের একটি মসজিদে শুক্রবার (১৪ই ডিসেম্বর) জুমার নামাজ চলাকালীন সময় সংগঠিত হয়েছে।
আব্দুল রাজ্জাক ক্বাদেরী আরও বলেন: সন্ত্রাসীদের এই হামলায় অপর ৬ ব্যক্তি আহত হয়েছেন।
বলখের পুলিশ কমান্ডর বলেন: এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, এর পূর্বে আফগানিস্তানের তখার প্রদেশের চাহাবাদ এলাকায় জুমার নামাজের শেষে সশস্ত্র সন্ত্রাসীরা মুসল্লিদের উপর হামলা চালিয়েছে।
iqna

 

captcha