IQNA

2:17 - December 19, 2018
সংবাদ: 2607582

এথেন্সের মসজিদের পেশ ইমাম নিয়োগের জন্য বিজ্ঞাপন

আন্তর্জাতিক ডেস্ক: গ্রীক শিক্ষা মন্ত্রণালয়ের একটি কমিটি এথেন্সে নবনির্মিত প্রথম মসজিদের পেশ ইমাম নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে।

এথেন্সের মসজিদের পেশ ইমাম নিয়োগের জন্য বিজ্ঞাপন

বার্তা সংস্থা ইকনা: গ্রীকের শিক্ষা মন্ত্রণালয়ের মসজিদ বিষয়ক কমিটি যোগ্যসম্পন্ন ব্যক্তিদেরকে এই মসজিদের পেশ ইমামের পদের জন্য দরখাস্ত করার আহ্বান জানিয়েছে।
এই কমিটি ঘোষণা করেছে, গ্রীসে বৈধভাবে বসবাসরত মুসলমানেরা এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
আগ্রহী ব্যক্তিরা ২০শে ডিসেম্বর থেকে ১৮ই জানুয়ারির মধ্যে তাদের আবেদন পত্র গ্রীক শিক্ষা মন্ত্রণালয় পেশ করতে পারবেন।
অটোমান সাম্রাজ্যের আধিপত্য শেষ হওয়ার পর এই মসজিদটি গ্রিক রাজধানীতে নির্মিত প্রথম মসজিদ। এথেন্সের এলিয়িয়াস এলাকায় নবনির্মিত এই মসজিদটি আগামী বছরে (২০১৯ সালে) উদ্বোধন হবে।
iqna

 

captcha